বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ মে, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা

বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই দেশের ফুটবলে আবির্ভাব হয়েছেন হামজা চৌধুরী। ঘুণেধরা ফুটবলে দিয়েছেন নতুন প্রাণ। অন্যদিকে, দারুণ পারফরম্যান্সে ক্রিকেটে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ২০২৫ সালটা ঝলমলে কেটেছে এই লেগস্পিনারের। সেটার পুরস্কারও পাচ্ছেন এই দুজন।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ২০২৫ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে, বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন হামজা চৌধুরী।

বর্ষসেরা সংক্ষিপ্ত ক্রীড়াবিদের তালিকায় আছেন তিনজন। ২০২৫ সালে তিনজনই বেশ আলোচিত। এই বিভাগে হামজার সঙ্গী ঋতুপর্ণা চাকমা আর হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের দিন। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

২০২৫ সালে সেরা কোচের পুরস্কার পাচ্ছেন বৃটিশ কোচ পিটার বাটলার। তার পারফরম্যান্স থাকলেও অনেক ইস্যুতে সমালোচনা রয়েছে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে শুক্রবার বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম

বর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফ

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)

বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)

সেরা আম্পায়ার: সেলিম লাকী

সেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা

সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)

হামজা চৌধুরী নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১