বিদেশে বন্দি ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা


বাসস প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ ৬২
বিদেশে বন্দি ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলীয় সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগার ও ডিটেনশন সেন্টারে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি রয়েছেন। কোনো বাংলাদেশি বিদেশে গ্রেপ্তার হলে তাকে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়। তাই সেই দেশের আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকার কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে।

তিনি জানান, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে আটক থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার বিষয়ে সহায়তা করা হয়।

বন্দির আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের জন্য সংশ্লিষ্ট মিশন উদ্যোগ নেয়। পরিবারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের প্রয়োজন হলে মিশন প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করে।

ড. খলিলুর রহমান বলেন, কোনো ক্ষেত্রে জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা পরিশোধের ব্যবস্থা করা হয়। কারাদণ্ডের মেয়াদ শেষ হলে দেশে ফেরার জন্য দ্রুত ট্রাভেল পাস ইস্যুর ব্যবস্থা করা হয়। প্রয়োজনে বিমান টিকিটের ব্যবস্থা করা হয় এবং পরিবার প্রত্যাবাসনের ব্যয় বহনে অক্ষম হলে সরকারি অর্থে সেই ব্যয় বহন করা হয়।

তিনি আরও জানান, দেশে ফেরার সময় বিমানবন্দরের প্রয়োজনীয় প্রটোকলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলো এসব সেবা দিয়ে থাকে।

ক্ষেত্রবিশেষে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্যও কূটনৈতিকভাবে চেষ্টা করা হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি বিশেষ পোর্টাল চালু করবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০