চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭,৪০০ ট্যা/পে/ন্টা/ড/ল ট্যাবলেট জব্দ


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭,৪০০ ট্যা/পে/ন্টা/ড/ল ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (১৮ মার্চ) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপির অধীন নগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, টহল দেওয়ার সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিযানে টহল দলের নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. আব্দুল ওয়াদুদ। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট

উদ্ধার করা মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০