
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক সচেতনতামূলক বার্তায় তাসকিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির সঙ্গে জ্বালানি ব্যবহারের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি হচ্ছে একটি লং টুর্নামেন্ট, অযথা জ্বালানি পুড়িয়ে আজকেই সব শেষ করে দেব না।’
বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান নাজমুল হোসেন শান্ত। দিনের আলো কাজে লাগিয়ে কৃত্রিম আলোর ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দিনের আলোয় যদি ঘর ভরে থাকে, তবে কৃত্রিম আলোর প্রয়োজন কী?’
এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয়েও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব বলে জানান শান্ত। তার ভাষায়, ‘১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে প্রায় ৪ ইউনিট জ্বালানি সাশ্রয় হয়।’
শক্তি সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘চ্যাম্পিয়নরা জানে কীভাবে শক্তি জমিয়ে রাখতে হয়।’
বিদ্যুৎ সাশ্রয়ে নিজেদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তাসকিন বলেন, ‘এবার আমাদের পালা, বিদ্যুৎ সাশ্রয়ের পথে চলা। নবায়নযোগ্য শক্তিতে আস্থা রাখি।’
টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই বলেও বার্তা দেন শান্ত ও মিরাজ। তাদের যৌথ বক্তব্য, ‘টেকসই উন্নয়ন যদি চাই, বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই।’
সবশেষে তিন ক্রিকেটার সম্মিলিতভাবে বলেন, ‘নবায়নযোগ্য শক্তি জ্বালানি সংকট থেকে মুক্তি।’
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :