নেইমারের হাতে সময় আছে ২ মাস


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
নেইমারের হাতে সময় আছে ২ মাস

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের নিজেকে পুরোপুরি ফিট ও প্রস্তুত প্রমাণের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে নেইমারের জন্য দরজা এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। দীর্ঘ পুনর্বাসনের পর সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলে ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ছাপ রেখেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ব্রাজিল দলে ফেরার খুব কাছে নেইমার, মানতে হবে ১ শর্ত

শুরু থেকেই আনচেলত্তি বলে আসছেন, শতভাগ ফিট না হলে নেইমারকে জাতীয় দলে বিবেচনা করা হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটির প্রাথমিক দলে তার নাম রাখা হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।

যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে বারবার ভেসে আসে ‘নেইমার, নেইমার’ ধ্বনি। ম্যাচ শেষে সে সময় আনচেলত্তি বলেছিলেন, বর্তমানে যারা দলে আছেন, তাদের দিকেই সবার মনোযোগ দেওয়া উচিত।

বিশ্বকাপের আগে নেইমারের নতুন সিদ্ধান্ত

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০