
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষের একাংশ সম্প্রতি হঠাৎ ভেঙে পড়ে। পরে বাঁশ ও অস্থায়ীভাবে জোড়াতালি দিয়ে কক্ষটি ব্যবহারের উপযোগী করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এতে পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে তারা আতঙ্কে থাকে। নিরাপত্তার কারণে বাইরে মাঠে ক্লাস করতে হচ্ছে। তবে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং পড়াশোনার পরিবেশও নষ্ট হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত জরাজীর্ণ শ্রেণিকক্ষটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষও জরাজীর্ণ শ্রেণিকক্ষটি পুনরায় ব্যবহারের উপযোগী করার চেষ্টা করেছে বলে জানা গেছে। তবে কাঠামোর অবস্থা বিবেচনায় সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। আগামীকাল (১৩ সেপ্টেম্বর) অফিস সময়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি জেনে সংবাদকর্মীকে অবহিত করার আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটি ও উপজেলা শিক্ষা অফিসের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতির কারণেও সমস্যাটি দীর্ঘায়িত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার বক্তব্য জানা প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, দ্রুত তদন্ত করে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :