ডা. ইকবাল মাহমুদের নেতৃত্বে বদলে যাচ্ছে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ ১৬৪
ডা. ইকবাল মাহমুদের নেতৃত্বে বদলে যাচ্ছে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সচল করা, নিরাপত্তা জোরদার এবং পরিবেশ উন্নয়নের কাজ শুরু হয়েছে।

ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। এতে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম ও তদারকির কাজ সহজ হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের সহযোগিতায় হাসপাতালে নতুন একটি ইসিজি মেশিন সংযোজন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন অচল থাকা আল্ট্রাসনোগ্রাম মেশিন মেরামত করে চালু করা হয়েছে। ফলে রোগীরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাচ্ছেন।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হাসপাতালে একটি আইপিএস স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, এতে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।

হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা রোগী ও স্বজনদের জন্য সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করবেন।

ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল চত্বরে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। আগাছা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এসব কার্যক্রম সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়াবে। তাদের আশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক ও সেবাবান্ধব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।

বগুড়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১