
শনিবার (৪ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের প্রথমে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকায় ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহাদেব সরদার ও ভুট্টু সরদার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতড়া কলকুলাপাড়া এলাকায় শিল্পী ও কেতকীর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে প্রায় ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশ কোমল পানীয়ের বোতল জব্দ করা হয়। পুলিশ জানায়, এসব বোতলে চোলাই মদ ভরে বাজারজাত করা হতো।
তবে অভিযানের সময় কারখানার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কেতকী পালিয়ে যান।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :