সেটেলমেন্ট কর্মকর্তার কার্যক্রমে সন্তুষ্টির দাবি


মহসিন খান বুলবুল, সাভার প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ ৬৮
সেটেলমেন্ট কর্মকর্তার কার্যক্রমে সন্তুষ্টির দাবি

সাভারে কর্মরত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা (চলতি দায়িত্ব) লতিফ মল্লিকের ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি, আইন ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের বরদেশী মৌজাসহ বিভিন্ন এলাকার ভূমিসংক্রান্ত মামলার শুনানির সময় প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে জমির অবস্থা পরিদর্শন করেন লতিফ মল্লিক। এরপর সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন। এতে ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের।

সেবাগ্রহীতা মো. জয়নাল বলেন, ৩০ ধারার একটি মামলায় রায়ের মাধ্যমে তিনি তাঁর দাবিকৃত জমির রেকর্ড ফিরে পেয়েছেন। তাঁর ভাষ্য, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেওয়ায় তিনি কাঙ্ক্ষিত সেবা পেয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দালালমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে তিনি চেষ্টা করছেন। মামলার বাদী-বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ারও চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা লতিফ মল্লিক বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে জনগণকে আইন অনুযায়ী নিরপেক্ষ সেবা দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “অপপ্রচারে আমি বিচলিত নই। আইন ও বিধি মেনেই দায়িত্ব পালন করে যাব।”

তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগকারীদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১