নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৯ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে নওগাঁর সাপাহারে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। উপজেলা ভূমি অফিস-এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসচেতনতামূলক সভা, সেমিনার ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় সুধীজন।

মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি ও খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি স্টলগুলোতে সরাসরি সেবা নিতে স্থানীয়দের আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১