ফেনীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৯ মে, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
ফেনীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে ফেনীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসন-এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় অনলাইনে যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন এবং ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ এবং শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।

উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মনিরা হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১