টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বিএমইউজে নওগাঁর শুভেচ্ছা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ ৬২
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বিএমইউজে নওগাঁর শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখা।

রোববার (৫ জুলাই) নওগাঁ শহরের একটি রেস্তোরাঁয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের প্রতিবেদক ফরিদুল করিম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক ছোটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন তাঁদের নির্বাচিত ঘোষণা করেন।

এ ছাড়া সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ বাকি ১২টি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন বলেন, দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ২০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিক ছোটন বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অধিকার রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। তিনি বলেন, নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এ কমিটি জেলার সাংবাদিকতার উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১