অডিটের ভয় দেখিয়ে প্রতারণা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ ৮৩
অডিটের ভয় দেখিয়ে প্রতারণা

অডিটের ভয় দেখিয়ে প্রতারণা। কর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে অডিট থেকে অব্যাহতির আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি অডিটে পড়েছে বলে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেয়ার আশ্বাস দিয়ে কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে এনবিআর।

লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়: কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।

আর্থিক লেনদেনে সতর্ক থাকুন: কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ, অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

তথ্য যাচাই করুন: এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করুন।

আইনি ব্যবস্থা: কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) বিষয়টি জানান এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বরটি সংরক্ষণ করুন।

করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে এনবিআর বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১